চাটগাঁ নিউজ ডেস্ক: দীর্ঘ ২৬ বছর পর সীতাকুণ্ড থানার একটি হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। মুদি দোকানদার মো. বেলাল হত্যা মামলায় জয়নাল আবেদীন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এস ইউ এম নুরুল ইসলাম জানান, মামলায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার নথিপত্র অনুযায়ী, ১৯৯৯ সালের ১৩ অক্টোবর সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় মুদি দোকানদার মো. বেলালকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. সহিদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও আন্তর্জাতিক খবর পড়ুন – চাটগাঁ নিউজ আন্তর্জাতিক
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





