কাজীর দেউরীতে জুয়া আসর ভেঙে দিল পুলিশ, আটক ২০ জুয়াড়ি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে ২০ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে পরিচালিত এ অভিযানে নগদ ১২ হাজার ২৯০ টাকা ও ১৫৬ পিস তাস জব্দ করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার নির্দেশনায় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাজীর দেউরী এলাকার কাজী বাড়ী পুকুরপাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা বিভিন্ন জেলা থেকে এসে সেখানে জুয়া খেলায় অংশ নিয়েছিলেন।

তাদের মধ্যে রয়েছেন জালাল (৩৬), কামাল (৪৫), মো. সজিব (৩৩), মো. আপন (১৯), আলমগীর হোসেন (২৭)সহ আরও অনেকে। অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় সিএমপি অধ্যাদেশে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

নগরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে জুয়া বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এমকেএন

আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top