পড়া হয়েছে: 105
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বহুল আলোচিত নবীউল হক হত্যা মামলার প্রধান আসামি মো. সুমন (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার সুমন উপজেলার বাড়বকুণ্ড এলাকার রহমত উল্লাহ ওরফে রুম্মানের ছেলে বলে জানা গেছে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তথ্য অনুযায়ী সুমন সীতাকুণ্ডের মাদাম বিবিরহাট এলাকায় অবস্থান করছিলেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






