পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত জিরি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. বশিরকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার শান্তিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বশির পটিয়া উপজেলার ১ নম্বর জিরি ইউনিয়নের উত্তর দেয়াং (কোটরপাড়া), ১ নম্বর ওয়ার্ডের মৃত মতিউর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পটিয়া থানার বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/পিপলু/এসএ






