চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বড়পোল এলাকার পুলিশ বক্সে এ ঘটনা ঘটে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বৃহস্পতিবার ভোর আনুমানিক চারটার দিকে দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দিয়েছিল। তবে এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত কয়েক দিনে নগরের বিভিন্ন স্থানে পুলিশ বক্স ও সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি চলাকালে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নগরীর মুরাদপুর এলাকায় ট্রাফিক পুলিশের একটি বক্সেও আগুন দেয় দুর্বৃত্তরা।
চাটগাঁ নিউজ/জেএইচ






