পটিয়া বাইপাসে ঈগল বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মিনি বাস, আহত ১

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কে আবারও ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় একটি মিনি বাস দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় মিনি বাসের ড্রাইভার একজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় এই দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহত ড্রাইভারের নাম মোহাম্মদ আজিজ। তার বাড়ি আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী।

জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে ঈগল পরিবহনের বাসের সঙ্গে মিনি বাসটির সংঘর্ষ হয়। হলে মিনি বাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আহত হন ড্রাইভার।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ড্রাইভারকে উদ্ধার করে পটিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায়  উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ক্রসিং হাইওয়ে থানার সাথে যোগাযোগ করা হলে এস আই আবদুল বারেক জানান, এই ধরনের কোন খবর পাইনি। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

চাটগাঁ নিউজ/ওবায়দুল/জেএইচ

Scroll to Top