চট্টগ্রামে নিষিদ্ধ আ.লীগ সভাপতির বাসভবনে হামলা ও ভাঙচুর

চাটগাঁ নিউজ ডেস্ক : মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে হামলা, ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ৫০ থেকে ৫৫ জনের একটি দল এ হামলায় অংশ নেয় বলে জানা গেছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ২০ মিনিট থেকে ১২টা ৪০ মিনিটের মধ্যে নগরের চকবাজার থানাধীন পল্টন রোডে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, হামলার খবর পেয়ে চকবাজার থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, বুধবার দিবাগত রাতে হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বুধবার রাতে মাহতাব উদ্দিন চৌধুরীর পল্টন রোডের বাসভবন তল্লাশি চালায় পুলিশ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top