চট্টগ্রামে ২৫টি দোকান উচ্ছেদ, ৮ মণ ফল ও সবজি জব্দ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা ২৫টি দোকান উচ্ছেদ করেছে চসিক। এ সময় ৩০ ধরনের সবজি ও ফলমূলসহ প্রায় ৮ মণ পণ্য এবং একটি তিন চাকার ভ্যানগাড়ি জব্দ করা হয়।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঁড়ির গোড়া থেকে চেরাগি পাহাড় মোড় পর্যন্ত এ অভিযান  চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান।

চসিকের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে সিঁড়ির গোড়া এলাকা থেকে জব্দ করা সবজি ও ফলমূল কদম মোবারক মুসলিম এতিমখানার তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top