কর্ণফুলীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চাটগাঁ নিউজ ডেস্ক : কর্ণফুলীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. জুয়েল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে কর্ণফুলী উপজেলার কালারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েলের বাবার নাম নজরুল এবং মায়ের নাম তাছলিমা বেগম।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, আনায়নকারীর দেওয়া তথ্যমতে, কালারপুল এলাকায় রাস্তার পাশে ফুটপাত দিয়ে হাঁটছিল জুয়েল। এ অবস্থায় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে জুয়েল আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top