রাজস্থলীতে চুলার আগুনে পুড়ল ৮ বসতঘর, ক্ষয়ক্ষতি ১৬ লাখ

রাজস্থলী প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার রাজস্থলীতে চুলার আগুন থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ঘর পুড়ে ছাই হয়েছে। যেখানে নিঃস্ব ৮ পরিবারের ক্ষয়ক্ষতি প্রায় ১৬ লাখ টাকা।

রবিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের আমছড়া পাড়ার কৃষি ব্যাংক সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক অগ্নি দুর্ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্থরা সেখানকার ভাড়াটিয়া যেখানকার মালিক রাজস্থলী উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়িটির এক ভাড়াটিয়া সকালের রান্না শেষে বাইরে কাজে গেলে হঠাৎ তার রান্না ঘরে আগুণ লাগে। যা তৎক্ষনাৎ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার ফাইটার এবং স্থানীয়দের সহায়তায় আগুণ নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুরো বাড়ি আগুণে পুড়ে ছাই হয়ে যায়। আর্থিক ক্ষতি হলেও এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

রাজস্থলী ফায়ার স্টেশনের ইনচার্জ প্রদীপ ত্রিপুরা জানান, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। বাড়িটি পুরানো বেড়ার এবং টিনের হওয়ায় আমরা আসতে আসতে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের সহায়তায় আমরা আগুণ নিভাতে সক্ষম হই। এতে পার্শ্ববর্তী অন্য কোনো বাড়িতে আগুণ ছড়িয়ে পড়েনি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলে বলে জানা যায়, ৮টি ভাড়াটিয়া পরিবার এবং মালিকের সবমিলিয়ে ১৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চাটগাঁ নিউজ/মিন্টু/জেএইচ

Scroll to Top