চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে ১৮ নভেম্বর উদযাপিত হবে হীরকজয়ন্তী উৎসব। এ উপলক্ষে আগামী শুক্রবার (৩০ অক্টোবর) থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন কার্যক্রম।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রশাসন দপ্তর সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের তৃতীয় তলার ভিআইপি কক্ষে হীরকজয়ন্তী উৎসবের রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হবে। একই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলনের।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হীরকজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
১৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
চাটগাঁ নিউজ/এসএ






