গঠিত হলো জাতীয় যুবশক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটি 
আহ্বায়ক জিয়াউল, সদস্য সচিব হাসিন

চাটগাঁ নিউজ ডেস্ক: আগামী এক বছরের জন্য জাতীয় যুবশক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এই কমিটির চূড়ান্ত অনুমোদন প্রদান করেন। জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের সুপারিশক্রমে এই কমিটি গঠিত হয়েছে।

উক্ত আংশিক কমিটির দায়িত্বশীলদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে।

অনুমোদিত এই কমিটিতে জিয়াউল করিমকে আহ্বায়ক এবং মো. হাসিন ইশরাক চৌ’কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহা রিয়াজ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা মাশরাফ, গিয়াস উদ্দিন, তাইফুল ইসলাম, আবতাব আকিব, মোহাম্মদ আলামিন ছোটন ও মো. আজম খান।

এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে শাহাদাত হোসাইন, যুগ্ম সদস্য সচিব হিসেবে শহিদুল ইসলাম সাগর ও তানভীর কাদের সিকদার, মুখ্য সংগঠক হিসেবে ইয়াসিনুল কবির আসিফ, সিনিয়র সংগঠক হিসেবে স্বপ্নীল বড়ুয়া, সংগঠক হিসেবে সাখাওয়াত হোসেন ও সাকিব হোসাইন, দপ্তর সম্পাদক হিসেবে আমজাদ হোসেন এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে হায়ানুর রহমান মনোনীত হয়েছেন।

জানতে চাইলে সদ্য মনোনীত সদস্য সচিব মো. হাসিন ইসরাক চৌ বলেন, ‘আমাদের ওপর আস্থা রাখায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চট্টগ্রাম দক্ষিণ জেলায় তৃণমূল পর্যায়ে যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে এবং দেশ ও দশের কল্যাণে জাতীয় যুবশক্তির সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় ও গতিশীল করার লক্ষ্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।’

চাটগাঁ নিউজ/জেএইচ

​

Scroll to Top