পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় কুসুমপুরা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সাইফুজ্জামান মানিককে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় পটিয়া থানার মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সাইফুজ্জামান মানিকের বিরুদ্ধে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও মারধর এবং মিছিলে অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বর্ণিত আসামীকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/পিপলু/এসএ






