রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যে ক্যাম্পাসে প্রবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ৮ টা ৪৫ মিনিটের দিকে প্রশাসনিক ভবন-২ এর তালা ভেঙে তিনি প্রবেশ করেন তিনি।
এর আগে গত ২১ সেপ্টেম্বর মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করা হয়। নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে ওই রাতেই বিক্ষুদ্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। পরবর্তীতে ২১ সেপ্টেম্বর রাতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। ২২ সেপ্টেম্বর থেকে চলছে শিক্ষার্থীদের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি। যে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরাও।
এদিকে আজ সোমবার সকালে প্রশাসনিক ভবনের তালা ভেঙে উপাচার্যের প্রবেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উপাচার্যের বক্তব্য জানতে তার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
চাটগাঁ নিউজ/জুবায়ের/জেএইচ






