চট্টগ্রামের প্রখ্যাত রাজনীতিবিদ জিয়াউর রহমানের ইন্তেকাল

চাটগাঁ নিউজ ডেস্ক: দোলন চাপার প্রতিষ্ঠাতা প্রখ্যাত রাজনীতিবিদ ও বিশিষ্ট ব‍্যবসায়ী ও অংকুরের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ৮০-৯০ দশকের রাজপথ কাঁপানো ছাত্র নেতা জিয়াউর রহমান কে দুই দফা জানাজা শেষে হাটহাজারী সদরের মোহাম্মদপুর গ্রামে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। সকাল ৯ টায় আন্দরকিল্লাহ চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস‍্য ও সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর এসিসটেন্ট সেক্রেটারি মোর্শেদুল ইসলাম, এসিসটেন্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম সিটি মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালি , মোহাম্মদ শহীদ হোসেন, ডাঃ পারভেজ শরীফ , এবি পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি গোলাম ফারুক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাদে জুমা মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা তার গ্রামের বাড়ি হাটহাজারী সদরের মোহাম্মদপুর দক্ষিণ ছিপাতলি লাল মোহাম্মদ খান জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম মোহাম্মদপুরের পারিবারিক কবরস্থানে মা বাবার পাশে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, প্রখ্যাত ছাত্রনেতা ও অংকুরের অন্যতম প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বৃহস্পতিবার দিবাগত রাত ৭ টার দিকে নগরীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৬ বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তিনি এক পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর চট্টগ্রামের প্রখ্যাত রাজনীতিবিদ মরহুম আহমেদুর রহমান চৌধুরীর ৩য় পুত্র। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সিনিয়র সদস্য এম নাজমুল ইসলামের সেজো মামা। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, সেক্রেটারি গোলাম মাওলা মুরাদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সেক্রেটারি সালেহ নোমান। শোক প্রকাশ করেছেন হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক মনসুর আলী, খোরশেদ আলম শিমুল, আবু তালেব।

এছাড়া জিয়াউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় পরিষদের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর পক্ষে চট্টগ্রাম মহানগরী আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম, এবি পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি গোলাম ফারুক সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Scroll to Top