উখিয়ায় রক্ষিত বনভূমি পুনরুদ্ধার করে বনজ চারা রোপণ

উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রক্ষিত বনভূমি বেচাকেনার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ শতাংশ জমিতে বিভিন্ন প্রজাতির বনজ চারা রোপণ করেছে বন বিভাগ।

আজ শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার হলদিয়াপালং বিটের আওতাধীন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, রক্ষিত বনভূমি বেচাকেনার অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট স্থানে কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় অভিযোগকৃত প্রায় ১০ শতাংশ জায়গায় বিভিন্ন প্রজাতির বনজ চারা রোপণ করে পুনরায় বনায়নের আওতায় আনা হয়। পাশাপাশি জায়গাটি বন বিভাগের নিয়ন্ত্রণে পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

বিট কর্মকর্তা আরাফাত বলেন— বনভূমি রক্ষা, বনায়ন সম্প্রসারণ এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উখিয়া রেঞ্জের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তাছাড়া বনভূমি দখল ও অবৈধ বেচাকেনা প্রতিরোধের পাশাপাশি বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

উখিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বনভূমি রক্ষা, অবৈধ দখল ও বেচাকেনা প্রতিরোধ এবং বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে বন বিভাগ কাজ করে যাচ্ছে। রক্ষিত বনভূমি পুনরুদ্ধার ও বনায়ন সম্প্রসারণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/জেএইচ

Scroll to Top