চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জ পুলিশের আওতাধীন ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত আইনশৃঙ্খলা কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় ৩২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে ২৪ ঘণ্টার অভিযানের এসব তথ্য জানানো হয়।
রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, আগের মামলায় ৪৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১১ জন রয়েছেন। এছাড়া ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৭৯ জন এবং সাজা পরোয়ানাভুক্ত আরও আটজনকে গ্রেপ্তার করা হয়।
মাদকবিরোধী কার্যক্রমে ৩৯ জনকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৩১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে ৭০ জন আটক এবং ২০টি মাদক মামলা করা হয়েছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই সময়ে আদায় করা হয়েছে ৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড।
পুলিশের অভিযানে ৭ হাজার ১৩৫টি ইয়াবা ট্যাবলেট, ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২০ লিটার চোলাইমদ এবং চারটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






