ডেঙ্গুতে চট্টগ্রামে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১০

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১০ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, বিআইটিআইডিতে ১৭ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ১১ জন, চমেক হাসপাতালে আরও ২ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ২০ জন চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বেসরকারি একটি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ৩ হাজার ৪৬২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালগুলোতে ২ হাজার ৯৩০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫৩২ জন চিকিৎসা নিয়েছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top