সেনবাগ পেশাজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামস্থ সেনবাগ পেশাজীবী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে ৪১ জনকে বিভিন্ন পদে নির্বাচিত করা হয়।

সভায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইফতেখার মনির, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবলু, ব্যবসায়ী নূরনবী বাচ্চু, এ কে এম শামসু উদ্দিন আলমগীর, ফিরোজ আলম রিপন, জাহাঙ্গীর আলম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর অথিতিরা নতুন কমিটির সদস্যের ফুল দিয়ে বরণ করে নেন।

অতিথিরা বলেন, পারস্পরিক যোগাযোগ ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সেনবাগের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই এ সংগঠনের যাত্রা। আমরা আশা করছি, দল-মত ও পেশাগত বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে সংগঠনের জন্য কাজ করবে। ২০২৭-২৮ মেয়াদে গঠিত এই কমিটির হাত ধরে চট্টগ্রামে বসবাসরত সেনবাগের পেশাজীবীদের মধ্যে ঐক্যের বন্ধন আরও দৃঢ় হবে, এগিয়ে যাবে মানবিক ও সামাজিক কল্যাণের নানা উদ্যোগ।

এর আগে গত ২৮ জুন নাজমুল হাসান মিঠুকে সভাপতি এবং ফিরোজ আলমকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়। আংশিক কমিটি গঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সাধারণ সদস্যদের সঙ্গে আলাপ আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করেন। এরপর রবিবার (২৩ আগস্ট) রাতে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কমিটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন লায়ন মো. ফারুক আহমদ, সহ-সভাপতি মমিনুল হক খোকন, মো. ইলিয়াস সানি, মো. জহির আলম, আবু ইউসুফ মো. বশির রুমন, মো. আনোয়ার শাহাদাত।

যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহসাধারণ সম্পাদক মো. সফিকুর রহমান, হাফিজা বেগম (বেবী) ও সার্জেন্ট জহিরুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক সামছুল হুদা-সবুজ, অর্থ সম্পাদক মো. ইব্রাহীম খলিল-বাচ্চু, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. আবুল হাসানাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ হুমায়ুন মাসুদ, নারী বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম মনি, ত্রাণ ও সহায়তা সম্পাদক সজল চন্দ্র ভৌমিক, সমাজ কল্যাণ সম্পাদক মো. কামাল উদ্দিন, দপ্তর সম্পাদক মো. শাখাওয়াত হোসেন ছোটন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আরিফ হোসেন সোহেল, আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জুয়েল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. হারুনুর রশিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জিয়া উদ্দিন আল আবির ও ছাত্র বিষয়ক সম্পাদক নাজমুল হুদা।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top