সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বহিষ্কার

চাটগাঁ নিউজ ডেস্ক : সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার দপ্তর সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ নাজিম উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শহিদুল ইসলামকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল ওই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একইসঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের শহিদুল ইসলামের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top