রাঙ্গুনিয়ায় মাদক মামলায় যুবকের ৭ দিনের কারাদণ্ড

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় মো. আবু মুছা (২৮) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২২ আগস্ট) সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

দণ্ডপ্রাপ্ত আবু মুছা উপজেলার সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাশেমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আবু মুছাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

বিচারিক কার্যক্রম শেষে সাজা কার্যকর করতে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top