পড়া হয়েছে: 52
বান্দরবান প্রতিনিধি : চাটগাঁ নিউজে সংবাদ প্রকাশের পর অবশেষে ইসলাম ধর্মের শিক্ষক পেয়েছে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের সেই হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে একজন সহকারি শিক্ষক পদায়ন করা হয়।
গত ১৬ আগস্ট “৫৬ শতাংশ মুসলিম শিক্ষার্থীর বিদ্যালয়ে দেড় যুগ ধরে নেই মুসলিম শিক্ষক” শিরোনামে চাটগাঁ নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে প্রতিবেদনটি জেলা পরিষদ চেয়ারম্যানের নজরে আসায় তাৎক্ষণিক একজন মুসলিম তথা ইসলাম ধর্মের জন্য একজন শিক্ষককে পদায়ন করেন।
উল্লেখ্য, বিদ্যালয়টিতে দেড়যুগ ধরে কোন ইসলাম ধর্মের শিক্ষক ছিল না। এখন বিদ্যালয়টিতে ধর্মীয় শিক্ষক পেয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এসএ





