কাপ্তাইয়ে রাত ৮টার মধ্যে দোকান বন্ধে মোবাইল কোর্ট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: সরকারের নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে রাঙামাটির কাপ্তাইয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে কাপ্তাই থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কাপ্তাই উপজেলার জেটিঘাট ও নতুনবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সরকারি নির্দেশনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধের বিষয়টি নিশ্চিত করা।

অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র। এ সময় তিনি ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়সহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top