চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর একমাত্র সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ‘চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট’। যেখানকার শিক্ষার্থীরা হাতে কলমে কারিগরি বিদ্যা শিখে দেশ বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। কিন্তু রাজনৈতিক দুর্বৃত্তায়নে দিনদিন কমে আসছে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি। স্বয়ং অধ্যক্ষের আস্কারায় সেখানকার শিক্ষার পরিবেশ নষ্ট করছেন হিরোইজম দেখানো কিছু উঠতি যুবক। যাদের বিরুদ্ধে আছে সংঘবদ্ধ হয়ে যখন যাকে ইচ্ছে মারার অভিযোগ! সেই সঙ্গে বাকিতে খেয়ে আশপাশের দোকানপাটে টাকা না দেওয়াসহ করছে প্রকাশ্য চাঁদাবাজি।
আর এসব অভিযোগ নিয়ে অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ জাবেদ ইকবালের কাছে গেলে তিনি যেন ঢাল হয়ে দাঁড়ান অভিযুক্তদের পক্ষে।শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পরিবর্তে তাদের নিজ কক্ষে ডেকে নেন পরম মমতায়।
সম্প্রতি অভিযোগ উঠেছে, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা দিতে গিয়ে অধ্যক্ষের স্নেহধন্য শিক্ষার্থীদের দ্বারা মারধরের শিকার হয়েছেন নাফিউর রশিদ নামে সাউদার্ন পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী। তাকে বাঁচাতে গিয়ে হামলায় আহত হন তার ভাই সাফিউর রশিদ ও বাবা মো. সাইফুদ্দিন।
গত ৬ আগস্ট উক্ত শিক্ষার্থী পরীক্ষা দিয়ে বের হয়ে ২ দফা হামলার শিকার হলেও বিষয়টি জেনেও নির্বিকার ছিলেন অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ জাবেদ ইকবাল। ভুক্তভোগীদের কোনোরকম সহযোগিতা না করে উল্টো জিডি করেছেন ভুক্তভোগীর পিতার বিরুদ্ধে। যা নিয়ে দেখা দিয়েছে সমালোচনা।
বিস্তারিত সিপ্লাস টিভিতে…..
চাটগাঁ নিউজ/জেএইচ





