পড়া হয়েছে: 155
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে চট্টেশ্বরী গায়েবি মসজিদসংলগ্ন পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান সোহাগ জানান, পুকুরের পাড়ে একটি লুঙ্গি ও সাবান পাওয়া গেছে। এসব দেখে ধারণা করা হচ্ছে, ওই যুবক গোসল করতে পুকুরে নেমেছিলেন।
তিনি বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
চাটগাঁ নিউজ/এমকেএন





