বাদামতলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, অনেকে আহত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পটিয়ার বাদামতল মোড়ে বেপরোয়া গতিতে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে পাশের বিলে পড়ে যায়। এতে কেউ নিহত হননি। তবে অসংখ্য যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, পটিয়া থেকে শহরমুখী একটি বাস বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি পটিয়ার বাদামতল এলাকায় সামনে থাকা একটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে পাশের বিলে উল্টে যায়। বাসটিতে ৩০ জনের বেশি যাত্রী ছিলেন। এতে বেশির ভাগ যাত্রী আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো নিহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় পটিয়া হাইওয়ে থানার সার্জেন্ট ওমর ফারুক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top