পিপি-জিপিসহ কক্সবাজার আদালতে ৬৫ আইন কর্মকর্তা নিয়োগ

চাটগাঁ নিউজ ডেস্ক : কক্সবাজার বিচার বিভাগের বিভিন্ন আদালতে পিপি-জিপিসহ ৬৫ জন আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব আদালতে আগে নিয়োগ পাওয়া সব সরকারি আইন কর্মকর্তার নিয়োগ আদেশ বাতিল করে তাদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব (জিপি/পিপি) ফারুক হোসাইন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। পত্রটি কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে জেলা ও দায়রা জজ আদালত এবং বিভিন্ন বিশেষ ট্রাইব্যুনালের পিপি, জিপি, অতিরিক্ত পিপি, সহকারী পিপি, অতিরিক্ত জিপি ও এজিপি রয়েছেন।

পিপি ও জিপি
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ। একই আদালতের জিপি হয়েছেন অ্যাডভোকেট শামশুল হুদা। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পিপি হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার। ট্রাইব্যুনাল-২-এর পিপি অ্যাডভোকেট রেজাউল করিম এবং ট্রাইব্যুনাল-৩-এর পিপি অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট ছলিমুল মোস্তফা।

অতিরিক্ত পিপি ১৮ জন
অতিরিক্ত পিপি পদে নিয়োগ পেয়েছেন- অ্যাডভোকেট একেএম আতাউল হক, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, অ্যাডভোকেট আবদুল মজিদ, অ্যাডভোকেট আবদুর রশিদ, অ্যাডভোকেট মঈনুল আমিন, অ্যাডভোকেট হালিমুর রশিদ, অ্যাডভোকেট আমান উল্লাহ আনসারী, অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইল, অ্যাডভোকেট মনির উদ্দিন, অ্যাডভোকেট জাবেদুল আনোয়ার, অ্যাডভোকেট নাজেম উদ্দিন, অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট নুরু রশিদ, অ্যাডভোকেট মহি উদ্দিন, অ্যাডভোকেট শেফাউল করিম রানা, অ্যাডভোকেট সম্যক দৃষ্টি বড়ুয়া এসডি বাবু ও অ্যাডভোকেট আয়াত উল্লাহ হোমেনী।

সহকারী পিপি ২৪ জন
সহকারী পিপি পদে নিয়োগ পেয়েছেন- অ্যাডভোকেট ইফতেখার মাহমুদ, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট শাহা আলম, অ্যাডভোকেট মোহাম্মদ মনজুর আলম, অ্যাডভোকেট মুজিবুল হক, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট হুমায়ুন কবির চৌধুরী, অ্যাডভোকেট রবিউল আরাফাত, অ্যাডভোকেট আরিফুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী ভুলু, অ্যাডভোকেট আনিসুল কবির, অ্যাডভোকেট হুমায়ুন কবির দুলাল, অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট এস এম রিদোয়ান সিদ্দিকী, অ্যাডভোকেট মো. সাজিদ আবেদীন, অ্যাডভোকেট মোহাম্মদ শাহীন, অ্যাডভোকেট মোহাম্মদ ফয়সাল, অ্যাডভোকেট এসএম ইমরুল শরীফ, অ্যাডভোকেট শাহনেওয়াজ উদ্দিন রানা, অ্যাডভোকেট শওকত ওসমান, অ্যাডভোকেট নছর উল্লাহ, অ্যাডভোকেট গোলাম সরওয়ার ও অ্যাডভোকেট শাহরিয়ার ফয়সাল।

অতিরিক্ত জিপি ও এজিপি
অতিরিক্ত জিপি পদে নিয়োগ পেয়েছেন- অ্যাডভোকেট মোহাম্মদ আরীফ উল্লাহ সিকদার।এজিপি পদে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আজিজুল করিম জয়, অ্যাডভোকেট মোহাম্মদ জুবাইর, অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা কুতুবী, অ্যাডভোকেট মো. শামীমুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুর রাশেদ, অ্যাডভোকেট মো. নুরুল হুদা ইমন, অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন, অ্যাডভোকেট মোকাম্মেল হক, অ্যাডভোকেট খালেদ আনোয়ার, অ্যাডভোকেট জোবায়ের খালেদ, অ্যাডভোকেট ওমর খৈয়াম মো. শেখ সাদী, অ্যাডভোকেট এনামুল করিম, অ্যাডভোকেট মো. কুতুব উদ্দিন, অ্যাডভোকেট সানিয়া তাসনিম এ্যানি, অ্যাডভোকেট রাবেয়া সুলতানা ও অ্যাডভোকেট সামসুজ্জোহা নাসিম।

আইন ও বিচার বিভাগের ওই আদেশে কক্সবাজার বিচার বিভাগের বিভিন্ন আদালতে আগে নিয়োগ পাওয়া সব সরকারি আইন কর্মকর্তার নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন নিয়োগের ফলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতসহ বিভিন্ন বিশেষ ট্রাইব্যুনালে সরকারের পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব নতুন আইন কর্মকর্তাদের ওপর ন্যস্ত হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top