হালিশহরে কারখানায় আগুন

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের হালিশহরে একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে।

সোমবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে হালিশহর চৌধুরী পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দরের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top