৪ এপ্রিল চিটাগাং চেম্বার নির্বাচন

চাটগাঁ নিউজ ডেস্ক : স্থগিত হওয়া চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রায় পাঁচ মাস পর এ নির্বাচন আয়োজন করা হচ্ছে।

চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান চট্টগ্রামের স্থানীয় সরকার পরিচালক মনোয়ারা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বুধবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনগত মতামতের ভিত্তিতে অর্ডিনারি ও অ্যাসোসিয়েট গ্রুপের ১৮ জন পরিচালক নির্বাচনের ভোটগ্রহণ ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে নগরের আগ্রাবাদে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে।

নির্বাচনের তারিখ ঘোষণা সংক্রান্ত বিজ্ঞপ্তি চেম্বারের নোটিশ বোর্ড, ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া সদস্যদেরকে এসএমএসের মাধ্যমে অবহিত করা হয়েছে।

গত ১ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মহামান্য আদালত ৩০ অক্টোবর উক্ত নির্বাচন স্থগিত রাখার আদেশ দিয়েছিলেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top