হাটহাজারীতে ১১ বছরের কিশোরীর মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে আরেফিন আক্তার (১১) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আমান বাজারের ইসহাক কলোনি এলাকায় অবস্থিত একটি তুলার ফ্যাক্টরি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুটিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। আরেফিন ওই এলাকার মোহাম্মদ রবিউল ইসলামের কন্যা।

পরিবারের অভিযোগ, আরেফিন গত ২৬ মার্চ ঘর থেকে বের হয়েছিল এবং আর ফিরে আসেনি। পরে তারা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। শনিবার দুপুরে তুলার ফ্যাক্টরিতে দুর্গন্ধ পাওয়া গেলে স্থানীয়রা এসে তার বিকৃত দেহ দেখতে পান। স্থানীয়রা জানান, মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে ফ্যাক্টরিতে লুকিয়ে রাখা হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top