চাটগাঁ নিউজ ডেস্ক: ‘বরুমতির বাঁকে ও লেখক-পাঠকের প্রত্যাশা’ এবং ‘স্বাধীনতা ও আমাদের গর্ব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ আয়োজন করা হয়।
‘বরুমতির বাঁকে’র প্রকাশক সৈয়দ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং সম্পাদক উত্তম কুমার আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ একরাম হোসাইন, অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, মাইন্ডসেট অ্যান্ড গ্লোবাল স্কলার-এর পরিচালক গৌতম সেন, দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার এম এ হোসেন, ‘শঙ্খতীর’ সম্পাদক মহিউদ্দীন কাদের এবং ‘বরুমতির বাঁকে’র প্রতিবেদক তৌফিকুল ইসলাম জোহাদী প্রমুখ।
বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ‘বরুমতির বাঁকে’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ১৯৭১ সালে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা আমাদের সেই সুযোগ এনে দিয়েছে।
তারা আরও বলেন, এই স্বাধীনতা একদিনে বা একটি ডাকে অর্জিত হয়নি। ১৯৪৭ সালের পর থেকে ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জাতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে গেছে।
বক্তারা স্বাধীনতার চেতনাকে অর্থবহ করে তুলতে এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
চাটগাঁ নিউজ/এমকেএন





