চাটগাঁ নিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পটিয়া উপজেলার মফিজুর রহমান (৬৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
মফিজুর রহমান পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বসবাস করছিলেন।
জানা গেছে, বুধবার রাতে মক্কায় তারাবির নামাজ আদায় শেষে বাসায় ফেরার পথে হঠাৎ একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে তারেকুর রহমান তারেক।
জানা গেছে, নিহতের মরদেহ দেশে আনার বিষয়ে পরিবার ও সংশ্লিষ্টরা প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে






