সৌদিয়া বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল শাহ আমানত সেতুর টোল বুথ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তে সৌদিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় টোল বুথ দুমড়ে-মুচড়ে গেছে।

এ ঘটনায় বুথে দায়িত্ব পালনরত এক টোল কালেক্টর (টিসি) আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহ আমানত সেতুর টোল ম্যানেজার মোজাম্মেল হোসাইন বলেন, সৌদিয়া পরিবহনের বাসের ধাক্কায় টোল বুথটি দুমড়ে-মুচড়ে গেছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়। এ সময় বুথে দায়িত্ব পালনরত এক টোল কালেক্টর আহত হয়েছেন।

তিনি জানান, দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top