সিপ্লাস টিভিতে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করলেন সাবেক সমন্বয়ক রাফি

চাটগাঁ নিউজ ডেস্ক : ২০২৪ সালে সংগঠিত হওয়া কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি এসেছিলেন সিপ্লাস টিভিতে। তিনি কোটা আন্দোলন কিভাবে সরকার পতন আন্দোলনে রূপ নিল সেই সাথে তার প্রেম-বিয়ে ও তাকে নিয়ে ছড়ানো রিউমার নিয়ে খোলামেলা আলোচনা করেছেন সিপ্লাস টিভিতে।

সিপ্লাস টিভি ও চাটগাঁ নিউজের এডিটর ইন চীফ আলমগীর অপুর সঞ্চালনায় অনুষ্ঠিত টক শোতে আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব আব্দুর রহমান।

তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কার কি ভূমিকা ছিল, যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগে পাওয়া নতুন বাংলাদেশ এখন কেমন চলছে তা নিয়েও খোলামেলা আলোচনা করেন।

প্রাণবন্ত এই টক শোতে উঠে এসেছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সেইসব দিনগুলো।

বিস্তারিত সিপ্লাস টিভিতে………..

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top