সিএমপি কমিশনারের কার্যালয়ের কাছে ককটেল বিষ্ফোরণ

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে পুলিশ কমিশনারের কার্যালয়ের কাছের সড়কে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।

দামপাড়া পুলিশ লাইন্স কমিশনারের কার্যালয়ের ফটকের অদূরে বাইকে এসে দুই যুবক রোববার রাতে ককটেল বিষ্ফোরণ ঘটায় বলে পুলিশ জানিয়েছে।

খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, রাত সাড়ে ১১টার দিকে কমিশনার কার্যালয় ও দামপাড়া বাস কাউন্টারের মাঝামাঝি সড়কে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে।আশেপাশের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে দেখা গেছে দুই যুবক বাইকে করে এসে দুইটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে দ্রুত চলে যায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

এ ঘটনার জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top