সিএমপির তিন থানায় ওসি পদে রদবদল

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবিরকে কোতোয়ালী থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। ডবলমুরিং মডেল থানার ওসি মো. শাহীনূর আলমকে বদলি করে বাকলিয়া থানার ওসি করা হয়েছে।

এছাড়া ডবলমুরিং মডেল থানার পরিদর্শক (তদন্ত) আরিফ ফয়সালকে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়। এর একদিনের মাথায় কোতোয়ালী থানায় নতুন ওসি হিসেবে জাহেদুল কবিরকে পদায়ন করা হলো।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী জানান, জনস্বার্থে করা এ আদেশ শিগগিরই কার্যকর হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top