সারাদেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান-শপিং মল বন্ধ

চাটগাঁ নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) ঢাকাসহ দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ৫ ফেব্রুয়ারি এ তথ্য জানানো হলেও বিষয়টি আজ শনিবার প্রকাশ্যে আসে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই দিন সারাদেশে সব দোকান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। পাশাপাশি কারখানার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি। এর পরের দুই দিন সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে সাপ্তাহিক ছুটি।

ফলে টানা কয়েক দিনের ছুটিতে স্বস্তি মিলছে ভোটার ও কর্মজীবীদের মধ্যে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top