চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাকচাপায় খোরশেদ রাব্বী (২৫) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদ রাব্বীর বাড়ি শেরপুরের নালিতাবাড়ী শহরের নিলামপট্টি মহল্লায়। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফজলুর রহমানের ছেলে এবং আনন্দমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, রাব্বীসহ চার বন্ধু মঙ্গলবার রাতে একটি মাইক্রোবাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। ভোরের দিকে তারা সাতকানিয়া এলাকায় মহাসড়কের পাশে গাড়ি দাঁড় করিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় রাব্বী পেছনের সিটে বসার জন্য গাড়ি থেকে নেমে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
রাব্বী একজন স্বেচ্ছায় রক্তদাতা ছিলেন। বিভিন্ন সময় মানুষের জীবন বাঁচাতে রক্তদান করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেখানকার থানা থেকে এখনো আমাদের কাছে কোনো বার্তা আসেনি। আনুষ্ঠানিক বার্তা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও আন্তর্জাতিক খবর পড়ুন – চাটগাঁ নিউজ আন্তর্জাতিক
![]()
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





