সাজেক থেকে ফিরেছে সব পর্যটক, নতুন করে ভ্রমণে নিষেধাজ্ঞা

চাটগাঁ নিউজ ডেস্ক: পার্বত্য রাঙামাটির সাজেক ভ্যালী পর্যটনকেন্দ্রে বুধবার থেকে গত দুইদিন আটকে পড়া সব পর্যটকরা সাজেক ছেড়েছে। তবে পর্যটকদের ঝুঁকি বিবেচনায় সাজেক ভ্রমণে নতুন করে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

আজ শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে সেনাবাহিনীর নিরাপত্তা বহরে করে পর্যটকরা সাজেক ত্যাগ করেছে বলে নিশ্চিত করেছে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি সভাপতি সুর্পণ দেব বর্মণ বলেন, পানিতে তলিয়ে যাওয়া সড়ক থেকে পানি নেমে যাওয়ায় আটকে পড়া সব পর্যটকরা আজকে সকালে সাজেক থেকে নেমে গেছে। ৬০০ পর্যটকের মধ্যে গতকালকে (বৃহস্পতিবার) ১৫০ জন চলে যাওয়ার পর বাকিগুলো আজকে চলে গেছে। সাজেকে আর কোনো পর্যটক নেই। নতুন করে আর পর্যটক আসার সম্ভাবনাও নেই।

এর আগে, পর্যটকদের ঝুঁকি বিবেচনায় গত মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top