সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফের শোক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) সাবেক অর্থ সম্পাদক আইয়ুব আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)-এর নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে সিআরএফের সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ বলেন, “আমাদের প্রিয় সহযোদ্ধা আইয়ুব আলী ছিলেন অমায়িক ও মেধাবী সাংবাদিক। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালাম।”

সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top