চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের সদরঘাট এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে একটি ট্যাংকার জাহাজ থেকে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
বন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়—পতেঙ্গার মেঘনা পেট্রোলিয়াম ডিপো থেকে তেল নিয়ে ‘কোরবান আলী শাহ’ নামের একটি ওয়েল ট্যাংকার সদরঘাট এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচির নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ট্যাংকারটি তল্লাশি করে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। পরে সেখান থেকে প্রায় ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চাটগাঁ নিউজ/এমকেএন
আরও খবর পড়ুন – চাটগাঁ নিউজ হোমপেজ

লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে





