চাটগাঁ নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বিরতিতেও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল অপরিবর্তিত রয়েছে। কিছু কিছু ফ্লাইট এখনো বাতিল হচ্ছে ধারাবাহিক ভাবে।
বৃহস্পতি ও শুক্রবার (১৬ ও ১৭ এপ্রিল) বাতিল হয়েছে ৯টি ফ্লাইট।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১টি ডিপার্চার, ইউএস-বাংলার ১টি অ্যারাইভালও ১টি ডিপার্চার, এয়ার আরাবিয়ার শারজাহর ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার এবং সালাম এয়ারের মাস্কাটের ১টি অ্যারাইভালও ১টি ডিপার্চার ফ্লাইট রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
তিনি জানান, ওই দুই দিন বিভিন্ন এয়ারলাইনসের যাত্রীবাহী মধ্যপ্রাচ্যের ১২টি অ্যারাইভাল ও ১১টি ডিপার্চার ফ্লাইট সচল ছিলো। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা পরবর্তী যুদ্ধবিরতিতে শাহ আমানত বিমানবন্দরের ৩২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





