চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের বিভিন্ন সড়েক সিএনজি অটোরিকশায় ঘুরে শয়তানের নিশ্বাসে টার্গেট করা ব্যক্তিকে ফাঁদে ফেলে ছিনতাই করতো ওরা। এই চক্রের ১ সদস্যকে গ্রেপ্তার ও ২০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
চকবাজার থানা সূত্রে জানা যায়, গত ৭ এপ্রিল বিকাল ৪টার দিকে ওয়াসা মোড় সংলগ্ন রাস্তায় অজ্ঞান পার্টির সদস্য বেলাল উদ্দিন (৪৫), মো. কবির মুন্সী (৩২)সহ আরও ১ জন সিএনজি অটোরিকশা (চট্টমেট্রো-থ-১২-৬৭৮৬) নিয়ে এসে বাঁধন সরকার (২৭) নামের এক ব্যক্তির ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তাঁর নাকের সামনে দেওয়া হয় বুদ্ধিনাশক পদার্থ।
এ ঘটনায় মামলা দায়ের করা হলে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর ৫টায় হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশা জব্দ এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধারসহ আসামি বেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
চকবাজার থানার অফিসার ইনচার্জ বাবুল আজাদ জানান, ধৃত আসামি সহ অন্যান্য আসামিরা বিভিন্ন ধরনের চেতনানাশক, শয়তানের নিশ্বাস বা স্কোপোলামিন দিয়ে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে সাময়িকভাবে অচেতন বা সম্মোহিত মতো করে সর্বস্ব লুটে নেয়। এ ঘটনায় সরাসরি জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
চাটগাঁ নিউজ/এসএ





