পড়া হয়েছে: 2
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি মাদ্রাসা থেকে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সিব্বির আহমেদ হাসান। তিনি হবিগঞ্জ জেলার কদুপাড়া এলাকার বাসিন্দা এবং এহেসান সিদ্দির পুত্র।
সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলুরঘাট সড়কে অবস্থিত টিএনটি অফিস সংলগ্ন তালিমুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী। তিনি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





