পড়া হয়েছে: 2
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার সঙ্গে লেবাননের সীমান্তের কাছে একটি গাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে ইসরায়েলি বিমান এ হামলা চালিয়েছে।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে খালেদ মোহাম্মদ আল-আহমাদ নামে একজন সিরিয়ান নাগরিক রয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ প্রকাশিত এক পোস্টে দাবি করেছে, লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) এর সদস্যদের লক্ষ্য করে হামলা করা হয়েছে।
যদিও তারা তাদের দাবির পক্ষে কোনও প্রমাণ সরবরাহ করেনি।
চাটগাঁ নিউজ/জেএইচ





