বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে লামায় হাত-পা ও মুখ বাঁধা বিবস্ত্র অবস্থায় মো. ছগির (৪৫) নামে এক দিনমজুরে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রুপসী পাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে হাতিঝিড়ি নামক এলাকায় তার মরদেহ উদ্ধার করে। নিহত মো. ছবির ১ নম্বর ওয়ার্ডের শিলেরতুয়া ছামাইছড়ি গ্রামে নুর হোসাইনে ছেলে।
স্থানীয় ও পুলিশ জানায়, একদল জুমচাষী জুমের কাজ করতে যাওয়ার সময় একটি ঝোপঝাড় ভিতরে হাত-পা ও মুখ বাঁধা বিবস্ত্র অবস্থায় দেখতে পান তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কি কারণে হত্যা করা হয়েছে সেটির তদন্ত করছে করা হচ্ছে বলে জানায় পুলিশ।
রূপসী পাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহে আলম বলেন, ‘হাত-পা ও মুখ বাঁধা বিবস্ত্র অবস্থায় ঝোপঝাড়ে মরদেহটি পড়েছিল। কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেই বিষয়ে এখনো জানা যায়নি। তবে লোকটি দিনমজুর হিসেবে কাজ করতেন।’
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, বিবস্ত্র অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে এটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় কারা জড়িত রয়েছে সেটি তদন্ত করে বের করা হবে।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/জেএইচ






