চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)-এর নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি র্যাব-১৫ (কক্সবাজার)-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রবিবার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন।
র্যাব সূত্রে জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের আগে র্যাব-৭-এর অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। তিনি বর্তমানে র্যাব-৪-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন।
নতুন দায়িত্বে লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ র্যাব-৭-এর দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেতৃত্ব দেবেন। পাশাপাশি মাদকবিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস ও অপরাধ দমনে র্যাব-৭-এর কার্যক্রম পরিচালনা করবেন।
চাটগাঁ নিউজ/জেএইচ





