রবিবার থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা অফিস

চাটগাঁ নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার।

নতুন সময়সূচি অনুযায়ী, রবিবার (৫ এপ্রিল) থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে।

শনিবার (৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভা এ প্রস্তাব অনুমোদন দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস খোলা থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

তবে জরুরি পরিষেবাগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে বলেও জানানো হয়েছে।

এছাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা নির্ধারণ করা হয়েছে এবং ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।

আদালতের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট এবং শিল্প-কারখানার কর্মঘণ্টা নির্ধারণে প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top