রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবুল বশরের দাফন সম্পন্ন

ফটিকছড়ি প্রতিনিধি: প্রবীণ সাংবাদিক, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবুল বশর (৮০)-এর নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুর ২টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের দক্ষিণ গোপালঘাটা জামে মসজিদ ও মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে।

পরে পারিবারিক ও সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা ও দাফনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, প্রেসক্লাব নেতৃবৃন্দ, শিক্ষক, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশ নেন।

এসময় উপস্থিত সবাই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top