রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক : অত্যন্ত ক্ষতিকর পরিবেশে ডালডা, কিসমিস, দুধ, মোরব্বা, তেল, মসলা, রুটি তৈরির খামিসহ বিভিন্ন উপকরণে জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ। স্যাঁতসেঁতে ফ্লোর, ভাঙা টাইলস, ফ্রিজারে কাঁচা ও রান্না করা মাংস একত্রে সংরক্ষণ।

পোড়াতেল, মেয়াদহীন মোরব্বা সংরক্ষণ। অননুমোদিত ঘি, বিরিয়ানি তৈরিতে অত্যন্ত ক্ষতিকর কেওড়াজল ব্যবহার। হালনাগাদ ট্রেড লাইসেন্স না নেই।

বুধবার (২ সেপ্টেম্বর) নাসিরাবাদ দুই নম্বর গেটের সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় এমন চিত্র দেখেছে ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা এ অভিযানে নেতৃত্ব দেন।

প্রতিষ্ঠানের মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৮ ও ৩৩ ধারানুযায়ী ছয় লাখ টাকা জরিমানা আরোপ ও অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারী; চসিকের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, পাঁচলাইশ থানারি টিম সার্বিক সমন্বয় করেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top